বিনোদন ডেস্ক :
পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই আইশা খানের। এক লহমায় দর্শক বন্দি হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। শুরুতেই ক্যামেরায় দাঁড়িয়ে হয়েছিলেন দর্শকের ‘বুক পকেটের গল্প’। তারপর থেকে নিয়মিত মুগ্ধ ছড়াচ্ছেন। এবার আইশা ফুল ফোটালেন তার ‘ব্যথার বাগান’-এ।
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে আইশা অভিনীত ‘ব্যথার বাগান’ নাটকটি। দেখতে মৌমাছির মতো ভিড় জমিয়েছেন দর্শক। ফলে মুক্তির কয়েক দিনে দর্শক সংখ্যা ছাড়িয়েছে মিলিয়নের ঘর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে নাটকটি দেখেছেন তেরো লাখের অধিক দর্শক।
এবার ভালোবাসা দিবসে একগুচ্ছ কাজ করেছেন আইশা। এরমধ্যে অন্যতম ‘ব্যথার বাগান’। নাটকটি নিয়ে এর আগে ঢাকা মেইলকে তিনি বলেছিলেন, ‘‘ব্যথার বাগান’ নিয়ে আমি আশাবাদী। এরকম গল্প খুব কম আসে। এ ধরনের চরিত্রের জন্য মুখিয়ে থাকি।’’
‘ব্যথার বাগান’-এ আইশার সহশিল্পী তৌসিফ মাহবুব। কিঙ্কর আহসানের গল্পে নাটকটি নির্মাণ করেছেন ইফফাত জাহান মম। ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে নাটকটি।
Leave a Reply