শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সবার ঐক্য চাইলেন খেলাফত মজলিসের আমির দেশ জাতি ও সার্বভৌমত্বের স্বার্থে

সবার ঐক্য চাইলেন খেলাফত মজলিসের আমির দেশ জাতি ও সার্বভৌমত্বের স্বার্থে

নিজস্ব প্রতিবেদক :
দেশ জাতি ও সার্বভৌমত্বের স্বার্থে সব রাজনৈতিক সংগঠনের ঐক্য চেয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি বলেছেন, আমরা মতানৈক্য না করে এদেশের মানুষের স্বার্থে, স্বাধীনতা ও সাবভৌমত্বের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্য চাই। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্ম থেকে প্রার্থী, মার্কা-দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এতে ভোটারদের ভোট প্রদানে সহজ হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশে বাতিল উল্লেখ করে আব্দুল বাছিত আজাদ বলেন, শেখ হাসিনা ও তার দোসররা ব্যতীত আমরা দেশপ্রেমিক সব সংগঠনের সঙ্গে ঐক্য চাই। ঐক্যের মাধ্যমে আমরা একটি সফল রাষ্ট্র কায়েম করতে চাই।

ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী দলগুলোর মধ্যে আমাদের কিছু মতবিরোধ থাকলেও আমরা সবাই এক। যেখানে জামায়াতে ইসলাম প্রার্থী দেবে সেখানে আর কোনো ইসলামী দল প্রার্থী দেবে না। যে জায়গায় খেলাফত মজলিস বা ইসলামি আন্দোলন বাংলাদেশ থাকবে সেখানে আর কোনো ইসলামী দলের প্রার্থী থাকবে না। এমন একটা সিদ্ধান্তে আমরা যেতে চাই।

প্রার্থী ও আসন বণ্টন প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা এক টেবিলে বসে আলোচনা করে প্রার্থী ঘোষণা করব।

ছাত্র সংগঠনগুলোর মতবিরোধ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিভিন্ন ধরনের ছাত্রদের মাঝে মতবিরোধ দেখে আসছি। এটা আমরা শুরু থেকে বলে আসছি, এগুলো আপনারা ছাড়েন। যারা বিভেদ করছে এটা আমাদের কাম্য নয়। আমরা দ্রুত নির্বাচন চাই, তবে সংস্কারটাও দ্রুত চাই।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব অধ্যাপক ড.আহমদ আবদুল কাদের। প্রধান বক্তার বক্তব্য দেন যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

মহানগরী সাংগঠনিক সম্পাদক শেখ শাব্বীর আহমদের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল কাদির, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা আবু তাহের জিহাদী, জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য মঈনুদ্দিন আহমদ, মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার, ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিস সাধারণ সম্পাদক আবুল হোসাইন ও নারায়ণগঞ্জ জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক জাকির হুসাইন কাসেমী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com