শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর মিরপুরে বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

রাজধানীর মিরপুরে বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
মিরপুরের এলাকা থেকে নয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ ফারুক (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাইন খোলা কমার্স কলেজের বিপরীত পাশ থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে মিরপুরের রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশে অপরাধ সংঘটনের জন্য ফারুক অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেই স্থানে অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় ফারুককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডেস্কটপের একটি বাক্সের ভিতর থেকে নয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি মিরপুর-২ থেকে ৩০ রাউন্ড গুলিসহ রুবেল ও সাকিব নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফারুকের কাছে আরও অস্ত্রগুলি রয়েছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়। গ্রেফতারকৃত ফারুক সেই অস্ত্র মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎস সম্বন্ধে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে মিরপুর মডেল থানা পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com