শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগোর পরিবর্তন, নৌকার পরিবর্তে জাতীয় ফুল সংযোজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগোর পরিবর্তন, নৌকার পরিবর্তে জাতীয় ফুল সংযোজন

চট্টগ্রামপ্রতিনিধি,

চসিক লোগো পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাস পর দলটির প্রতীক নৌকা চিহ্ন সরিয়ে সেখানে বসানো হয়েছে শাপলা। সোমবার সকাল ১০টার দিকে চসিকের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়।

এখন থেকে চসিকের নতুন লোগোতে শাপলা ফুল সম্বলিত ডিজাইন ব্যবহার করা হবে। তবে এখনো চসিকের উইকিপিডিয়ায় পুরোনো লোগোই রয়ে গেছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর লোগো পরিবর্তন করতে বলেছিলেন। তাই লোগো থেকে নৌকা বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা রাখা হয়েছে। সোমবার সকালে চসিকের ফেসবুক পেজ থেকে নতুন লোগোর ছবি আপলোড করা হয়েছে। তবে এখনও কিছু কিছু জায়গায় পুরোনো লোগো থেকে গেছে। দু’একদিনের মধ্যে সব জায়গা থেকে পুরোনো লোগো সরিয়ে নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন। গত বছরের ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনকে চসিকের মেয়র হিসেবে ঘোষণা করে রায় দিয়েছিলেন আদালত। এরপর গত বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com