শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রথম আয়োজন আজ শহীদ মিনারে আল মাহমুদকে নিয়ে , থাকবেন ফারুকী

প্রথম আয়োজন আজ শহীদ মিনারে আল মাহমুদকে নিয়ে , থাকবেন ফারুকী

যুগ-যুগান্তর ডেস্ক
বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে জুলাই গণঅভ্যুত্থান, বিপ্লবী এ পথপরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে পথনির্দেশ করেছে, তিনি কবি আল মাহমুদ। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অমরতার পথে হারিয়ে যান তিনি।

দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালের কলসের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘বিপ্লব বসন্তে আল মাহমুদ’ শীর্ষক স্মরণ ও আবৃত্তি অনুষ্ঠান।

সংস্কৃতি উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন বলে জানিয়েছেন আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং কালের কলস সম্পাদক লেখক ও সাংবাদিক আবিদ আজম।

কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। অনুষ্ঠানে আলোচনা ও স্মৃতিচারণ করবেন ড. মাহবুব হাসান, জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সম্পাদক কবি শাহীন রেজা, জাকির আবু জাফর, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজমসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন নাসিম আহমেদ, শায়লা আহমেদ, কামরুল হাসান জুয়েল, মনিরুজ্জামান পলাশ, কবি ও আবৃত্তিশিল্পী শাকিল মাহমুদ, আবৃত্তিশিল্পী ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা জান্নাতুন নাঈম প্রমী, মেজবাহ লগ্ন, এম. তারেক হাসিবসহ আরও অনেকে।

তবে রাষ্ট্রীয়ভাবে কবির প্রয়াণ দিবস পালন না করায় ক্ষোভ জানিয়ে আবিদ আজম বলেন, বিগত স্বৈরাচারী সময়ে আল মাহমুদকে তুমুল অবজ্ঞা ও উপেক্ষা করা হয়েছে। জুলাই বিপ্লবে আল মাহমুদের অনেক কবিতা ছাত্র-জনতাকে দারুণভাবে উদ্বুব্ধ করেছে। তিনি বাংলা ভাষার ফসলি জমিনকে জাদুকরী দক্ষতায় উর্বর করে গেছেন। উচিৎ ছিল রাষ্ট্রীয়ভাবে তাকে স্মরণ করা। অবিলম্বে কবির লেখনি পাঠ্যপুস্তকে পুনর্বহালসহ কবির সাহিত্য গবেষণায় কবি আল মাহমুদ ইনিস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে বলে দাবি জানান তিনি।

এর আগে আল মাহমুদ স্মরণে ব্রাক্ষণবাড়িয়ায় তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ। ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি কবির স্মৃতি বিজড়িত নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com