শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে’

‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পেয়েও জনগণের মৌলিক অধিকার পূরণে কাজ করছে। অথচ জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণে বাংলাদেশের জনগণ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নতুন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর মতিঝিল পূর্ব থানা জামায়াতে ইসলামী কর্তৃক সাহরি ও ইফতার ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ইসলামী রাষ্ট্র গঠনে ঢাকা-৮ আসনের জনগণকে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

মতিঝিল পূর্ব থানার আমির নূর উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি খলিলুর রহমানের পরিচালনায় উপহার সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানার আমির মাওলানা শরীফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিকেলে রাজধানীর নিউমার্কেট থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাহরি ও ইফতার সামগ্রীর ফুড প্যাকেজ উপহার প্রদানপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সাধ্যের সবটুকু দিয়ে দরিদ্র রোজাদারসহ দেশবাসীর সেবায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজেও মানবতার সেবায় দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। তিনি জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীসহ বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে রোজাদারসহ দরিদ্র মানুষের দুর্ভোগ কমিয়ে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূরনবী মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদসহ ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com