নিজস্বপ্রতিবেদক:
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ কে এম রেজাউল হক পিসিসি বলেন, আর্ত মানবতার সেবায় সারা বিশ্বব্যাপী লায়ন্স ক্লাব সদস্যরা সমাজের অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে চলেছে যাহ আজ বিশ্বব্যাপী স্বীকৃত। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ এর অন্তর্ভুক্ত ক্লাব সব সময় নিবেদিত প্রাণ হিসেবে সমাজের আত্ম মানবতার সেবায় কাজ করে চলেছে যে কারণে ক্লাব আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে ।বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, বিকেল সাড়ে চারটা আগারগাও লায়ন্স ক্লাবের বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর হলরুমে সুবিধা বঞ্চিতদের মাঝে প্রায় ৩৫০ জনের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) লায়ন্স ক্লাব অব ও ঢাকা ক্যাপিটাল গার্ডেন্ এর পরিচালক ড. মোঃ আলম মোস্তফা ।তিনি বলেন শুনেছি ,জেনেছি আজ দেখলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সত্যি মানব সেবায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ।তিনি বলেন সেবার মানষে সুবিধা বঞ্চিত তাদের পাশে আজ আমি লায়ন্স সদস্য হিসেবে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন্স পরিচালক হিসেবে ইফতার পার্টিতে ইফতার বিতরণ করে এবং আত্মতৃপ্তি লাভ করেছে তা সত্যি মানব সেবায় কাজ করার আগ্রহ আরো প্রবল ভাবে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে । আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন্স খান আখতারুজ্জামান এমজে এফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে উপি ̄’ত ছিলেন মাল্টিপল জেলা কাউন্সিল ৩১৫ চেয়ারপারসন লায়ন ফারহানা বক্স ,৩১৫ বি ৩ এর সদ্য অতীত গভর্নর ফারজানা নাজ,ফলাফল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক লায়ন জিএম হাফিজুর রহমান,আরো উপস্থিত ছিলেন ৩১৫ বি ৩ এর লায়ন্স দ্বিতীয় জেলা ভাইস গভর্নর ফেরদৌস বাণী,লায়ন তেহিদুর রহমান বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সিনিয়র নির্বাহী অফিসার সৈয়দ ইয়াসির আরাফাত মিজানুর রহমান মিজু অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন প্রমুখ
Leave a Reply