শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গ্রামীণ শক্তি দই’ মামলা হাইকোর্টে বাতিল , ড. ইউনূসের বিরুদ্ধে

গ্রামীণ শক্তি দই’ মামলা হাইকোর্টে বাতিল , ড. ইউনূসের বিরুদ্ধে

জ্যেষ্ঠ প্রতিবেদক :
গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ এনে নোবেল পুরস্কার বিজয়ী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ মার্চ) এ বিষয়ে দায়ের করা মামলা বাতিলে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তানিম হোসেইন শাওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ে ভেজাল পাওয়ার অভিযোগ আনে ঢাকা সিটি করপোরেশন। পরে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকানের মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. তুষার এবং গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হাসান মামলা করেন।

এ মামলায় ২০১১ সালের ২৭ জানুয়ারি জামিন পান ড. মুহাম্মদ ইউনূস। এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে মামলা বাতিলে রুল জারি করে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী তানিম হোসেইন শাওন জানান, মামলায় কিছু ভুল ছিল। এছাড়া ড. মুহাম্মদ ইউনূস ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ওনার নির্বাহী ক্ষমতা ছিল না। তারপরও ওনাকে হয়রানির জন্য মামলাটি করেছিলেন। ২০১১ সালে তিনি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন। রায়ে রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com