শিরোনাম :
পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিথিলতা আনতে পরামর্শ অ্যাটর্নি জেনারেলের গ্রীষ্মকালে আইনজীবীদের পোশাকে

শিথিলতা আনতে পরামর্শ অ্যাটর্নি জেনারেলের গ্রীষ্মকালে আইনজীবীদের পোশাকে

জ্যেষ্ঠ প্রতিবেদক :
গ্রীষ্মকালের তীব্র গরমে আইনজীবীদের পোশাকের নিয়ম শিথিল করতে আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সোমবার (১৭ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি এই প্রচন্ড গরমে আইনজীবীদের কালো কোট ও গাউন বাদ দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, শুধু সাদা শার্ট প্যান্ট টাই ব্যবহার করে আইনজীবীরা কোর্টে মামলা পরিচালনা করবেন। কারণ এই প্রচন্ড গরমে কালো কোট ও গাউন পড়লে আরও বেশি গরম লাগবে।

আইনজীবীরা বলেন, সিভিল রুলস অ্যান্ড অর্ডারস, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস, ১৯৭৩ এবং আপিল বিভাগের রুলস, ১৯৮৮-তে শীত ও গ্রীষ্মকালে আইনজীবীদের একই ধরনের পোশাক পরিধানের বিধান রয়েছে। বিধান অনুযায়ী, উচ্চ আদালতের আইনজীবীদের ক্ষেত্রে সাদা পোশাকের ওপর কালো কোট ও গাউনের পাশাপাশি সাদা কলার ব্যান্ড পরিধান বাধ্যতামূলক।

তবে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন কোনো আইনজীবী সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করে নিজেই শুনানি করলে তার ক্ষেত্রে গাউন, কলার ব্যান্ড পড়ার বাধ্যবাধকতা নেই। অন্যদিকে অধস্তন আদালতে শুনানিকালে আইনজীবীরা সাদা পোশাকের ওপর শুধু কালো কোট, কালো টাই ও গাউন পরিধান করবেন।

জানা যায়, কালো কোট ও গাউন পরিধানের বিষয়টি মূলত ব্রিটিশ ভাবধারা ও আবহাওয়া বিবেচনায় নির্ধারণ করা হয়েছিল। তবে বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশনায় বিভিন্ন সময়ে এ ড্রেস কোডের পরিবর্তনও দেখা গেছে। ২০২০ সালের মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের জেরে বিভিন্ন সময় আইনজীবীদের ড্রেস কোডের পরিবর্তন আসে। ২০২১ সালের ৩১ মার্চ ও ২০২২ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের পৃথক বিজ্ঞপ্তিতে আইনজীবীদের কালো কোট ও গাউনের বিষয়টি শিথিল করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com