শিরোনাম :
১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা ১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে আটক দুই স্কুলছাত্রকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ ঝালকাঠি লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি গাজীপুরে লোডশেডিংয়ে ভোগান্তি চরমে, লোকসানের মুখে উদ্যোক্তারা রংপুরে ৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ২
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আদালত সিমিনসহ পাঁচজনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ

আদালত সিমিনসহ পাঁচজনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সিমিন রহমান ও আরশাদ ওয়ালিউর রহমান

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমান হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত রিভিশন শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার এ তথ্য জানিয়েছেন।

চূড়ান্ত প্রতিবেদনে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ছাড়াও অব্যাহতি পাওয়া অন্যরা হলেন ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী ও মামলার বাদীর মা শাহনাজ রহমান, ট্রান্সকম গ্রুপের আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভূইয়া, গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন।

মামলার বাদী শাযরেহ হক (আরশাদ ওয়ালিউরের ছোট বোন) চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করবেন বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১০ নভেম্বর তদন্ত শেষে আসামিদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। পরে ২০ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ পাঁচজনকে অব্যাহতি দেন। এই আদেশ চ্যালেঞ্জ করে মামলার বাদী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করেন।

গতকাল শুনানি শেষে আদালত এ মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীকে নারাজি দাখিলের নির্দেশ দেন।
২০২৪ সালের ২২ মার্চ আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর ঘটনায় তাঁর বড় বোন ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন শাযরেহ হক। মামলায় শাযরেহ হক অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ওয়ারিশদের বঞ্চিত করার উদ্দেশ্যে আরশাদ ওয়ালিউর রহমানকে কৌশলে বিষপ্রয়োগ বা শ্বাসরোধে হত্যা করা হয়।

২০২৩ সালের ১৬ জুন রাজধানীর গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় আরশাদ ওয়ালিউরকে পাওয়া যায়।

তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর গত বছরের ২৪ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত আরশাদ ওয়ালিউরের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com