শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নতুন চলচ্চিত্রে চ্যালেঞ্জিং চরিত্রে মৌ খান

নতুন চলচ্চিত্রে চ্যালেঞ্জিং চরিত্রে মৌ খান

রিফাত সাইফুদ্দিন ইয়াহ্ইয়া :-
ঢালিউড অভিনেত্রী মৌ খান চলচ্চিত্রের বাইরে এবার একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এরই মধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। নাম ‘চাইল্ড অব দ্য স্টেশন’।
ময়না আজমেরী’র উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এতে মৌয়ের সহশিল্পী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা। সম্প্রতি রাজধানীর তেজগাঁও সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
নতুন সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।
নতুন বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে বলে জানান, এই নায়িকা। তবে এখন থেকে গল্প ও চরিত্র একটু বুঝেশুনে সিনেমার কাজের সিদ্ধান্ত নিতে চাই। এ বছর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। গল্পনির্ভর সিনেমা করতে চাই। তাই সময় নিয়ে সিনেমা হাতে নিচ্ছি।
মৌ খান এরই মধ্যে ছোট পর্দার নাটকে নাম লেখিয়েছেন। প্রথমবারের মতো অভিনয় করেছেন ‘শুদ্ধ মানুষ’ নামের একটি একক নাটকে। সম্প্রতি বিটিভিতে নাটকটি প্রচার হয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত হতে চান এই নায়িকা।
মৌ বলেন, আমার কাছে পর্দা বিষয় না। আমি সব মাধ্যমে কাজ করতে আগ্রহী। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করতে চাই।
মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে যেকাজগুলো  সেগুলো হলো-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’। সিনেমাগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে বলে জানিয়েছেন মৌ।
ছবি: মৌ খান এর সৌজন্যে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com