শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বংশালে ৫তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১৭

রাজধানীর বংশালে ৫তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১৭

নিজস্ব প্রতিবেদক

বংশালের নাজিমুদ্দিন রোডে মাকরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ৪০ মিনিট চেষ্টার পর ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরও ২২ মিনিট চেষ্টা চালিয়ে ভোর ৫টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৭ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা থেকে আমিন উদ্দিন নামে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, আমিন উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ভবনের দ্বিতীয় তলায় একটি ফার্নিচার দোকানের ম্যানেজার ছিলেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের ঢামেক হাসপাতাল মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com