যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার পর রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত ১০টার দিকে তার বাসায় অভিযান শুরু করে পুলিশ।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা জানান, ব্যারিস্টার তুরিন আফরোজ একটি হত্যা মামলার আসামি। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।

তালেবুর রহমান জানান, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আওয়ামী লীগপন্থী আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন। তিনি জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম এবং সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে মা-ভাইকে হত্যাচেষ্টাসহ নানা অভিযোগ রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com