শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সংবাদ সম্মেলনে ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২ জন: যাত্রী কল্যাণ সমিতি

সংবাদ সম্মেলনে ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২ জন: যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক
সদ্য বিদায়ী ঈদুল ফিতরের সময় সড়ক, রেল এবং নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে, সড়ক দুর্ঘটনা ছিল ৩১৫টি, যার ফলে ৩২২ জন প্রাণ হারিয়েছেন এবং ৮২৬ জন আহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে দেশের সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। গত বছর একই সময়ে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত ও ১৩৯৮ জন আহত হয়েছিল। তবে, এবারের দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানী ২০-২১ শতাংশ কমেছে।
এছাড়া, রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন, আর নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত ও ১ জন নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার কারণ হিসেবে সমিতি জানায়, মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজির মতো যানবাহনের অবাধ চলাচল, সড়কে সঠিক রোড মার্কিং ও সড়কবাতির অভাব, অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন যানবাহনের ব্যবহার অন্যতম কারণ।

তবে, এবারের ঈদে দীর্ঘ ছুটির কারণে ধাপে ধাপে বাড়ি ফিরতে পারার সুবিধায় যাত্রা কিছুটা সহজ হয়েছে এবং দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে বলে সংগঠনটি উল্লেখ করেছে।

এছাড়া, সমিতির পক্ষ থেকে দুর্ঘটনা প্রতিরোধের জন্য সুপারিশ করা হয়েছে, যেমন— মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ করা, জাতীয় মহাসড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ নেওয়া এবং সড়ক নিরাপত্তা আইন কার্যকরভাবে প্রয়োগ করা।

এছাড়া, সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া, যুগ্ম মহাসচিব তাওহীদুল হক লিটন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ এবং অন্যান্য সদস্যরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com