শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি

আজ জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি

নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের চূড়ান্ত শুনানি আজ মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ মামলার শুনানি করবেন। আদালতের কার্যতালিকায় মামলাটি ২৮ নম্বরে রয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আসামিপক্ষে শুনানি উপস্থাপন করবেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এবং শিশির মনির। এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি, পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ আপিল শুনানির অনুমতি দেওয়া হয় আজহারের পক্ষে। আদালত তখন দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশনা দেন, যা অনুযায়ী প্রস্তুত করা হয়।
উল্লেখ্য, এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন ও লুটপাটসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে ২৫ ও ৫ বছরের কারাদণ্ড দেন।

পরবর্তীতে ২০১৯ সালের ৩১ অক্টোবর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায়ের শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ২, ৩, ৪ ও ৬ নম্বর অভিযোগে দণ্ড বহাল রাখেন এবং ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেন। আসামিপক্ষে তখন ছিলেন খ্যাতিমান আইনজীবী (প্রয়াত) খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল (প্রয়াত) মাহবুবে আলম।

সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় ২০২০ সালের ১৫ মার্চ। এরপর ওই বছরের ১৯ জুলাই মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহার। তিনি ২৩ পৃষ্ঠার আবেদনে ১৪টি যুক্তি উপস্থাপন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com