যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গণশুনানি আয়োজন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গণশুনানি আয়োজন

জহিরুল ইসলাম রাজু
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গণশুনানি আয়োজন। ছবি: বিজ্ঞপ্তি
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে শুক্রবার (২৫ এপ্রিল) মানামার হল রুমে এক আনন্দঘন পরিবেশে গণশুনানির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি।

গণশুনানিতে উপস্থিত ছিলেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী, সাংবাদিক, এবং বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

রাষ্ট্রদূত তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে দূতাবাস প্রবাসীদের সমস্যাগুলো সরাসরি জানার সুযোগ পায়, যা প্রবাসীদের প্রতি দূতাবাসের সহায়তার মনোভাবকে আরও সুদৃঢ় করে।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, ‘গণশুনানি হলো এক দুর্দান্ত সুযোগ, যেন প্রবাসীরা সরাসরি তাদের সমস্যা আমাদের কাছে তুলে ধরতে পারেন। আমি সকলকে অনুরোধ করছি, দূতাবাসের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গঠনমূলক পরামর্শ দিন।’

তিনি আরও বলেন, ‘যে কোনো সমস্যায় প্রবাসীরা যেন দূতাবাসের অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।’

রাষ্ট্রদূত বাহরাইনের আইন-কানুন মেনে চলার এবং বৈধভাবে দেশটিতে অবস্থান করার জন্য সকল প্রবাসীকে অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আপনারা যেন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করেন, সেই বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।’ এ ছাড়া রেমিট্যান্স প্রেরণে বৈধ চ্যানেল ব্যবহার করার প্রতি গুরুত্ব দেন তিনি।

দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে গণশুনানির জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে শতাধিক প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন। অনুষ্ঠানে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন, যার জন্য রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে বেশ কিছু প্রশ্নের সমাধান দেন।

অনুষ্ঠানের শেষে, রাষ্ট্রদূত প্রবাসীদের পরামর্শ দেন, তাদের সমস্যা লিখিত আকারে দূতাবাসে পাঠালে আরও কার্যকরীভাবে সমাধান করা সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com