শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি

দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, “শাহবাগের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি একত্রিত হবে—এটাই প্রত্যাশা। ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে আবারও ঢাকামুখী জনস্রোত সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র, ইসলাম, নারী ও মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন মুজিববাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের দাবি ওঠে।

এনসিপি নেতাকর্মীরা ৮ মে রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এই কর্মসূচি শুক্রবার দুপুর পর্যন্তও চলমান ছিল। বিকেলের পর শাহবাগ মোড়ে এই দাবিতে শুরু হয় গণবিক্ষোভ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com