শিরোনাম :
শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে এখনো গণতন্ত্র এখনো আলো দেখেনি, প্রয়োজন নির্বাচন: গয়েশ্বর

দেশে এখনো গণতন্ত্র এখনো আলো দেখেনি, প্রয়োজন নির্বাচন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক,

গণতন্ত্রের আলো দেখা যায়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, “ফ্যাসিবাদ তাড়াতে পারলেও জনগণ এখনো গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনো গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি।”

গয়েশ্বর বলেন, “১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে।”

এ সময় জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায়, আবু নাসের মো. রহমাতুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা জাকির খান উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com