যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর লালমাটিয়া সাবেক এমপি ও ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

রাজধানীর লালমাটিয়া সাবেক এমপি ও ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নাঈমুর রহমান দুর্জয়। (ফাইল ছবি)
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ-ডিবি।

গোয়েন্দা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম রাত ১১টার দিকে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন দুর্জয়। এর মধ্যে গত বছরের ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে। গত ২১ জানুয়ারি দুর্জয়ের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দ এবং ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

দুর্জয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসেবে অভিষেক হয়। এছাড়া তিনি বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও পরিচালক ছিলেন।

দুর্জয়রা পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা অধ্যক্ষ সায়েদুর রহমান মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার মা নীনা রহমান মানিকগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের ২৩ বছর সভাপতিত্ব করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com