শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর আদালত চত্বরে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি

ফরিদপুর আদালত চত্বরে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ইজিবাইক চালক শওকত মোল্লা (২০) হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত চত্বর থেকে পুলিশ পাহারায় কারাগারে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন আসামিরা। শহরের রবিদাস পল্লির বাসিন্দা আসামি রাজেশ রবি দাস (২৯) এ সময় তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তার শরীরে এ সময় ডাণ্ডাবেড়ি লাগানো ছিল। পুলিশ পরে তাকে কারাগারে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান মামলার রায় দেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাদে বাকি সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মো. মেহেদী আবু কাওসার (২৫), মো. জনি মোল্লা (৩০) ও মো. আবু রাসেল শেখ (২৫) (পলাতক), শহরের রবিদাস পল্লির রাজেশ রবি দাস (২৯), গোয়ালচামট মহল্লার মো. রবিন মোল্লা (২৫)।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এই জরিমানার অর্থ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিশোধ করতে হবে।

 

অপরদিকে ১০ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে রাজবাড়ীর সদরের মসলিসপুর গ্রামের মো. বাদশা শেখকে (৩১)। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১০ মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

আদালত সুত্রে জানা যায়, নিহত শওকত মোল্লা (২০) শহরের পশ্চিম খাবসপুর এলাকার মো. আয়নাল মোল্লার ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্লা ইজিবাই নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ১৫ নভেম্বর সকালে শহরের মোল্লা বাড়ি সড়কের শেষ মাথায় ফরিদপুর শহর বাইপাসের কাছে আবুল হোসেনের ধানক্ষেতে তার লাশ গলায় বেল্ট পেচানো অবস্থায় পাওয়া যায়।

নিহত শওকতের বাবা মো. আয়নাল মোল্লা ২০১৯ সালের ১৬ নভেম্বর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় তার ইজিবাই চালক ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে এক লাখ ৪৫ হাজার টাকা দামের ইজিবাইক ও মুঠোফোনটি দিয়ে যায় হত্যাকারীরা। এ মামলাটি তদন্ত করেন ফরিদপুর কোতয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার। তিনি ২০২০ সালের ২০ আগস্ট উল্লেখিত ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর দুই তলা আদালত ভবন থেকে ডাণ্ডাবেড়ি পরিয়ে নিচে নামানো হয় ফাঁসির আসামিদের। এরপর আদালত ভবনের সিঁড়ির নিচ থেকে পুলিশ ভ্যানে উঠানোর জন্য হাঁটিয়ে নেওয়া হচ্ছিল তাদের। এ সময় দশ জনের মতো পুলিশ ছিল তাদের পাহারায়। আদালত ভবনের সিঁড়ি থেকে পুলিশ ভ্যানের দূরত্ব ছিল আনুমানিক ৩০ গজ। এ সময় পথের মাঝামাঝি এসে ফাঁসির আসামি রবিদাস পল্লির রাজেশ রবি দাস (২৯) তার স্ত্রীর দিকে তাকান। পরে তার স্ত্রী এগিয়ে এলে তাকে বুকে টেনে নেন স্বামী। এরপর পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ক্ষেপে যান রবি দাস। পরে সব আসামিকে পুলিশ ভ্যানে করে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালতের সরকারি পক্ষের অতিরিক্ত কোঁসুলি চৌধুরী জাহিদ হাসান বলেন, এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ রায়ের ফলে সমাজে এ জাতীয় অপরাধ প্রবণতা কমে আসবে এবং অপরাধ করে যে পার পাওয়া যায় না তা প্রমাণ হলো। আমরা এ রায়ে সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র দাস বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নয়। আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। সেখানে আমরা ন্যায় বিচার পাব বলে আমরা আশাবাদী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com