শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ১১ লাখ টাকার মালামাল জব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ১১ লাখ টাকার মালামাল জব্দ

শেরপুর প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা উপজেলাধীন গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে প্রায় সাড়ে ১১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এ তথ্য জানান। উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, জনসন বেবি শ্যাম্পু ও মাদকদ্রব্য পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা হতে ১০০ পিস ভারতীয় শাড়ি, ১ লাখ ২ হাজার পিস জিলেট ব্লেড, ২৫৮ পিস জনসন বেবি শ্যাম্পু এবং ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানি মালামালের মূল্য ১১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।

তবে এসব অভিযানকালে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি সদস্যরা। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com