শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতে লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর পর্যটক জুহায়ের আয়মানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আয়মান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টার মাথায় মরদেহটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সী সেইফ লাইফগার্ডের সিনিয়রকর্মী মোহাম্মদ ওসমান।

নিহত জুহায়ের আয়মান (১৭) বগুড়া সদরের বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাটনাপাড়ার বাসিন্দা মো. শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে।

সী সেইফ লাইফগার্ডের সিনিয়রকর্মী ওসমান জানান, রোববার বেলা ৩টার দিকে লাবণী পয়েন্ট সৈকতে গোসলে নেমে তিন পর্যটক নিখোঁজ হঠাৎ স্রোতে ভেসে যাচ্ছিল। অন্য পর্যটকদের চিৎকারে রেসকিউ বোটের সহযোগিতায় সী সেইফ লাইফগার্ড কর্মীরা দু’জনকে তারা উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু আয়মান নিখোঁজ হন। এরপর দমকলবাহিনী, বিচকর্মী, সী সেইফ লাইফগার্ডরা নানাভাবে রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে পেতে ব্যর্থ হন।

তিনি আরও জানান, সোমবার সকালে সমিতিপাড়া এলাকা থেকে খবর আসে সেখানকার সৈকত পয়েন্টে একটি মরদেহ ভেসে এসেছে। সী সেইফ লাইফগার্ডের স্থানীয় সদস্যরা এলাকাবাসীর সহায়তায় মরদেহটি তীরে তুলে আনে। নিখোঁজের স্বজনরা আয়মানের বলে শনাক্ত করেছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান জানান, মরদেহটি শনাক্তের পর অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে আনা হয়। পরিবারের কাছ থেকে জেনেছি এসএসসি পরীক্ষা শেষ করে স্বপরিবারে বগুড়া থেকে তারা ঘুরতে এসে অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় পড়েছে। এটা খুবই দুঃখজনক।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, পর্যটকদের উচিত লাল পতাকা উত্তোলিত স্থানে গোসলে না নামা। বিচে নামার ক্ষেত্রে লাইফগার্ড ও বিচকর্মীদের দেখানো স্থানে পর্যটকরা নামতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com