যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, মালামাল লুট

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, মালামাল লুট

বগুড়া -প্রতিনিধি,

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন – ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেন (১৮)। বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। নিহতের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্বজনরা জানালা দিয়ে নিহত রানী ও তার ছেলে ইমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সিআইডি ও

পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করার পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

স্বজনদের দাবি, নিহতদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার দুর্বৃত্তরা লুট করেছে।

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com