শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর

ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের পাশাপাশি চালকদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান।

আহতদের মধ্যে রাইফুল আলম, মামুন মণ্ডল, সলেমান শেখ ও মোতালেব মল্লিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, হাজরাতলার মোড়ে সালথাগামী মাহেন্দ্র স্ট্যান্ড এবং ভাঙ্গা রোড মোড়ে কানাইপুরগামী মাহেন্দ্র স্ট্যান্ড রয়েছে। নিয়ম অনুযায়ী সালথার গাড়ি ওই স্ট্যান্ডে দাঁড়াতে না পারলেও, যানজটের কারণে একটি মাহেন্দ্র সেখানে আটকা পড়ে। এ সময় চালককে মারধর ও আটকে রাখে প্রতিপক্ষ। খবর ছড়িয়ে পড়লে ২৫ থেকে ৩০ জন বহিরাগত এসে শ্রমিকদের পিটিয়ে আহত করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

মাহেন্দ্র চালকদের অভিযোগ, যুবদল নেতা মাসুদুর রহমানের অনুসারী শাহীন হাওলাদারের নেতৃত্বে এ হামলা হয়েছে। চালক লিয়াকত আলী বলেন, “মাসুদুর রহমান ও শাহীন দীর্ঘদিন ধরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা করছেন। প্রতিদিন জোর করে মাহেন্দ্রপ্রতি ৫০ থেকে ১০০ টাকা চাঁদা নেন। শ্রমিকরা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।”

চালক রানা সরদার অভিযোগ করেন, “দেশি অস্ত্র নিয়ে হামলাকারীরা স্ট্যান্ডে ঢুকে গাড়ি ভাঙচুর করে। বাঁধা দিলে অন্তত ১০ শ্রমিককে গুরুতর আহত করে।”

এ বিষয়ে শাহীন হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

তবে যুবদল নেতা মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত নই। মাহেন্দ্র শ্রমিকদের নিজেদের ঝামেলা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়াচ্ছে।”

ফরিদপুর জেলা মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম বলেন, “আমাদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে স্ট্যান্ড দখলের চেষ্টা চলছে। আজকের হামলা সেই পরিকল্পনারই অংশ।”

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। তদন্ত সাপেক্ষে দায়ী কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com