যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘সংসদ নির্বাচনে শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি’

‘সংসদ নির্বাচনে শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সংলগ্ন রাস্তা থেকে র‌্যালিপূর্ব এক বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. জাহিদ।

 

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের কাছে যারা সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবেন তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন।’

জাহিদ হোসেন বলেন, ‘গত ১৮ মাস আগে থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী নেতাকর্মীরা ব্যস্ত আছেন। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন তিনি।’

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই আছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।

 

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। এ সময় বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে তাকে। শেখ হাসিনার পতনের পর তার দেশে আসার পথ খুললেও এখনো আসেননি তিনি। লন্ডন থেকেই দলের কাজ পরিচালনা করছেন।

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে দলটির অনেক নেতা বিভিন্ন কর্মসূচিতে বললেও এখন পর্যন্ত আসেননি তিনি। আজও একই কথা বলেন বিএনপি নেতা জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com