শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি,

পর্যটন কেন্দ্র কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ও ট্যুর গাইড অ্যাসোসিয়শনের সদস্যরা ডলফিনটি দেখতে পান।

 

ডলফিনটির শরীরের পুরো চামড়া উঠানো। দুপুরের দিকে বন বিভাগ এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সমন্বয়ের উদ্যোগে ডলফিন টিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর সৈকতের চর-গঙ্গামতি এলাকার ৩৩ কানি নামক পয়েন্ট এলাকায় ১টি ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছিল।

উপরার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, আজ রবিবার সকালে জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল ছিল, এ কারণে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। দুর্গন্ধে কাছে ঘেষা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে গত ২ দিন আগে মারা গেছে।

পরিবেশ কর্মীরা বলেন, পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো ডলফিনের বিষয়ে যথেষ্ট সতর্ক। চলতি বছরে এখন পর্যন্ত ১১টি, ২৪ সালে ১০টি ও এর আগে ২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছিল কুয়াকাটাসহ অত্র এলাকায়। উপকূলীয় এলাকাজুড়ে পরিবেশ কর্মীরা সার্বক্ষণিক কাজ করছে ডলফিন নিয়ে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল হক বলেন, শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কা, আবার কেউ বলছেন মাইক্রোপ্লাস্টিক দায়ী। কিন্তু এসবই অনুমান। বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বন বিভাগের কুয়াকাটা বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন পর পর এসব মৃত ডলফিনের দেখা মিলছে। আমি উপরার সদস্যদের মাধ্যমে ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করিতেছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com