যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারে রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব কোলালপাড়া এলাকার একটি রাবার বাগান থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) সকালে মরদেহটি ১ নম্বর ব্লকে একটি রাবার গাছের গোড়ায় বসা অবস্থায় ছিল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে রাবার বাগানের শ্রমিকরা কষ সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘটনাস্থলে ভিড় জমান। তবে কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছবি দেখে এখানে এসেছি। মৃত ব্যক্তিকে এলাকার কেউ চেনে না। ধারণা করা হচ্ছে, বাইরে কোথাও হত্যা করে এখানে এনে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বসিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

 

রামু থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, ‘আমরা এখনও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com