শিরোনাম :
পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির প্রভাবে রাজধানী থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার জুড়ে গাড়ি ধীরগতিতে চলছে। ঢাকা-সিলেট মহাসড়কেও বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে চলছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির চাপ ও বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে রয়েছে। এতে যানবাহনের গতি কমে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

যাত্রী রায়হান রাশেদ জানান, ‘সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা যেতে আধাঘণ্টা লাগে, তবে আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে।’

বাসযাত্রী শীলা আহমেদ বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই। কিন্তু আজকের যানজট এত ভয়াবহ যে, কখন পৌঁছাতে পারব তা জানি না।’

ঢাকা-সিলেট মহাসড়কেও একই সমস্যা দেখা দিয়েছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে। ট্রাকচালক আমিনুল ইসলাম জানান, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বেড়েছে এবং মালিকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, যানজট নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গাড়ির চাপ অনেক বেশি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে এবং আশা করা হচ্ছে, শীঘ্রই যানবাহনের চলাচল স্বাভাবিক হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com