শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর দেবীর চরণে ১০৮ প্রদীপ ও পদ্মফুল মণ্ডপে বিদায়ের সুর

রাজধানীর দেবীর চরণে ১০৮ প্রদীপ ও পদ্মফুল মণ্ডপে বিদায়ের সুর

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর মণ্ডপগুলোতে ছিল ভক্ত ও দর্শনার্থীর ঢল। ঢাকের বাদ্য আর মন্ত্রপাঠে অঞ্জলি দেন ভক্তরা। আজ বৃহস্পতিবার বিসর্জনে বিদায় নেবেন দেবী দুর্গা। গতকাল বুধবার ঢাকেশ্বরী মন্দিরে –

কাশফুলের দোলায় বাতাসে মিশে আছে ভক্তির সুর, আবার বাজছে বিদায়ের বেদনাময় বাঁশি। শরতের স্নিগ্ধতায় গত রোববার শুরু হওয়া দুর্গোৎসব এগিয়ে এলো শেষ প্রান্তে। গতকাল বুধবার ছিল মহানবমী, আজ বৃহস্পতিবার শুভ বিজয়া দশমী। পূজা, আরাধনা, আরতি ও ভক্তদের ঢল থেকে আজ দেবী দুর্গা বিদায় নেবেন। মর্ত্যলোক ছেড়ে তিনি যাবেন কৈলাসে। অশ্রুসজল চোখে হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জন দেবেন প্রতিমা। ভাঙবে পাঁচ দিনের মিলনমেলা।

গতকাল সকাল থেকেই নবমীর তিথিতে ভক্তরা ভিড় জমান রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশজুড়ে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে শুরু হয় সন্ধিপূজা। শাস্ত্রীয় নিয়মে অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট ধরে চলে এই পূজা। দেবীর চরণে নিবেদিত হয় ১০৮টি মাটির প্রদীপ আর ১০৮টি পদ্মফুল।

ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৯টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং বেলা ১১টার পর ভক্তরা অঞ্জলি দেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দেবীদুর্গার মহাআরতি। পূজার ফাঁকে ঢাকঢোল, শঙ্খনাদ, উলুধ্বনি আর কাঁসর ঘণ্টাধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মহানবমীতেও আগের দিনের মতো রাজধানী ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপে মানুষের ঢল নেমেছিল। মণ্ডপে মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। হাজার হাজার ভক্ত, পূজারি এবং দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় বলেন, নবমীতে এসেই পূজার পরিপূর্ণতা লাভ করে। একই সঙ্গে বাজে মায়ের বিদায়ের সুর। সপ্তমীতে পূজা দিলে সাত জনমের পাপমোচন হয়ে যায়। অষ্টমীতে অষ্টমঙ্গল লাভ করা হয়। নবমীতে পূর্ণপূজার পর দশমীতে দেবী অপরাজিতা হন।

মহানবমীতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় দেবীর কল্পারম্ভ ও বিহিত পূজা। পূজা শেষে ছিল হোম, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ভোগ আরতি। দিনটিতে প্রধান আকর্ষণ ছিল মণ্ডপে মণ্ডপে আরতি প্রতিযোগিতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের পূজামণ্ডপে সন্ধ্যায় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরতির ঢঙে যেন আলোর উজ্জ্বল মিছিল বয়ে যায়। দিনভর ছিল চণ্ডীপাঠ, কীর্তন বন্দনা আর ভক্তের ভিড়।

আজ বৃহস্পতিবার সকালে হবে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা এবং পূজান্তে দর্পণ বিসর্জন। দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিকেল ৩টায় বের হবে রাজধানীতে বিজয়া শোভাযাত্রা। বিকেল ৪টায় কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে বের হয়ে পলাশীর মোড়ে সমবেত হবে। বাদ্যযন্ত্র, মন্ত্রোচ্চারণ ও ভক্তদের প্রার্থনায় শোভাযাত্রা এগিয়ে যাবে সদরঘাটের ওয়াইজঘাটের দিকে। সেখানে বুড়িগঙ্গার জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে এবার সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, দশমীতে বিহিত পূজার সঙ্গে রয়েছে সিঁদুর খেলা, দেবীকে মিষ্টি দান, শোভাযাত্রা এবং প্রতিমা বিসর্জন।

দশমীতে একদিকে বিদায়, অন্যদিকে অপেক্ষা। ‘আনন্দময়ী মা’কে বিদায় জানানোর বেদনার সঙ্গে জেগে ওঠে নতুন আশার প্রতিশ্রুতি। আগামী শরতে আবার আসবেন দেবী। ঢাকঢোল, শঙ্খনাদের আবহে আজ দেবীর পায়ে অঞ্জলি দেবেন ভক্তরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com