লালমাইপ্রতিনিধি,
কুমিল্লার লালমাইয়ের হরিশ্চরে নাজমুল হাসান জিসান (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিজের শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ভোরা গ্রামের শিউলি বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান একই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের বড় ছেলে। বিগত ৪বছর ধরে নাজমুল মায়ের সাথে একমাত্র ছোট বোন ও ছোট ইকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতো। সে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার স‚ত্রে জানা যায়, দুই মাস আগে তাকে সৌদি আরব পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। ভিসা প্রসেসিং শেষে গত সপ্তাহে সে ম্যানপাওয়ার কার্ডও হাতে পেয়েছে। আগামী ১৬ অক্টোবর তার দেশ ছেড়ে যাওয়ার কথা ছিল।
কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
নিহতের মা নাছিমা বেগম বলেন, মঙ্গলবার রাত ৮টায় জিসান নিজের শয়ন কক্ষে গিয়ে দরজার ভিতর থেকে সিটকারি আটকিয়ে দেয়। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে আমি পাশের ভবনের ছাদে গিয়ে জানালা দিয়ে দেখি জিসান ফ্যানের সাথে ঝুলে আছে। তখন আমি কান্নাকাটি শুরু করলে ভবন মালিক, প্রতিবেশি ভাড়াটিয়া ও আমার ছেলের কয়েকজন বন্ধু এসে শাবল দিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত জিসানের গলায় পেঁচানো উড়না কেটে তাকে দ্রæত হাসপাতালে নিই। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষনা করায় আমরা প্রথমে তাকে নিজের বাড়িতে নিয়ে যাই, পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা রুজু করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। নিহতের গলায় রশি বা ওড়না পেঁচানোর দাগ ছিল। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Leave a Reply