শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার সীমান্তে অপহরণ চক্রের তিন সদস্য আটক

কক্সবাজার সীমান্তে অপহরণ চক্রের তিন সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি,

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে অপহরণ চক্রের হাত থেকে ধস্তাধস্তি করে পালিয়ে আসেন তিন যুবক। পরে তাদের সহযোগিতায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এসময় অপহরণকারী চক্রের চার সহযোগী পালিয়ে যায়।

শুক্রবার (১০ অক্টোবর) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শুক্রবার সকালে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা তিন যুবক টেকনাফ র‌্যাব ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা লেঙ্গুরবিল এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তিনজন অপহরণকারীকে আটক করে।

 

আটক তিনজন হলেন- টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আক্তার হোসেন (৩৪), উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মো. কাছিমের ছেলে মো. হামিম (২১) এবং একই উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬)।

এএসপি ফারুক আরও জানান, চক্রটি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই যুবকদের টেকনাফে নিয়ে যায়। পরে তারা বুঝতে পারেন, তারা আসলে গণ অপহরণের শিকার হয়েছেন। তখন তারা অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে কৌশলে পালিয়ে র‌্যাব ক্যাম্পে আশ্রয় নেন এবং অভিযোগ দাখিল করেন।  তিনি বলেন, অপহরণ চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয়। তারা মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। পালিয়ে আসা তিন যুবকের বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণেই চক্রটির একাংশ ধরা সম্ভব হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com