ময়মনসিংহ প্রতিনিধি,
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ১৩০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার গামারীতলা ইউনিয়নের দুধনই দেওলা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার ইয়াবা উদ্ধার
এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ১৩০ বোতল মদ জব্দ করে ধোবাউড়া থানা পুলিশ।
আটক মাদক কারবারিরা হলেন – দূর্গাপুর উপজেলার আমুরা গ্রামের আলমগীর হোসেন (২৯), রানীখং গ্রামের মোহাম্মদ আলী (৩২) ও শেরপুর জেলার চান্দের নগর গ্রামের আতিকুর রহমান (২৮)।
আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ধোবাউড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হবে। সংবাদ আসার পর পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
রাত ১০টার দিকে ধোবাউড়া থানা পুলিশ দেওলা ব্রিজ এলাকায় অভিনব কায়দায় মাদক পাচারের সময় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করে। এ বিষয়ে ধোবাউড়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply