শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবিগঞ্জ মসজিদে নামাজের সময় নিয়ে সংঘর্ষ, আহত ৫

হবিগঞ্জ মসজিদে নামাজের সময় নিয়ে সংঘর্ষ, আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি,
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামে নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল সহিদ বাচ্চু (৪৬) নামের এক ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুর অনুমান পৌনে ২টার দিকে উলুকান্দি জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় মো. বাবুল (৫২) ও আব্দুল সহিদ বাচ্চুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল সহিদ বাচ্চু ও তার ভাই জসিম উদ্দিনের সঙ্গে তাদের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৩), তার ভাগিনা মোশাহিদ (৩৩), দেওয়ান (২৫), মোজাম্মেল (৩০), বিল্লাল (২০) এবং মোঃ বাবুলের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুই পক্ষের লোকজন একে অপরকে লাঠিসোটা দিয়ে মারধর করে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত সহিদ বাচ্চুকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে মোশাহিদ (৩৩), দেওয়ান (২৫), মোজাম্মেল (৩০), বিল্লাল (২০) ও মো. রফিকুল ইসলামকে (৪৩) আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নেয়।

 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com