হবিগঞ্জ প্রতিনিধি,
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ৫৪ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এ ঘটনায় আটকরা হলেন – চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর গ্রামের মৃত আব্দুল শক্কুরের ছেলে মো. সাইফুল আলম (৪৮) ও লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম করইতলা গ্রামের রুহুল আমিনের ছেলে মো. রুবেল হোসেন (৩০)।
এর আগে শনিবার সকালে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেল ক্রসিং এলাকায় ট্রাক থামিয়ে তাদেরকে আটক করে।
ট্রাকের ভেতরে থাকা প্লাস্টিকের বস্তা থেকে জব্দ করা হয় ৫৪ কেজি গাঁজা। এ ব্যাপারে মামলা হয়েছে। পরে আটকদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply