শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তার জমি-ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

হনুফা আক্তার রিক্তার জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় সাড়ে ৩৩ শতক জমি ও রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ৪৭৮০ বর্গফুটের ফ্ল্যাট। এসব সম্পত্তির বাজার মূল্য ১ কোটি সাত লাখ ৪৮ হাজার টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। অপর দিকে পাঁচটি ব্যাংক হিসাবে ১৯ লাখ ৭৩ হাজার টাকা রয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।

সোমবার (১৩ অক্টোবর) আদালতে এই আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক আইনুন্নাহার রাইহান।

আবেদনে উল্লেখ করা হয়েছে, হনুফা আক্তার রিক্তা ও তার স্বামী মুজিবুল হক পরস্পর সহায়তায় অসৎ উদ্দেশ্যে তিন কোটি আটাশ লাখ তেতাল্লিশ হাজার টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজেদের ভোগদখলে রেখেছেন মর্মে অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং তার স্বামী মুজিবুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব দ্বারা অর্জিত আয় স্ত্রীকে নিয়ে অপরাধমূলক সহায়তা করায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারাসহ দণ্ডবিধি’র ১০৯ ধারায় দুদক মামলা দায়ের করেন। আসামি হনুফা আক্তার রিক্তার স্বার্থ সংশ্লিষ্ট অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

এমতাবস্থায়, মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার এজাহারভুক্ত আসামি হনুফা আক্তার রিক্তার নামে অর্জিত বা তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধের আদেশ দানে আদালতে প্রার্থনা করা হলো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com