নিজস্ব প্রতিবেদক
মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
আহতরা হলেন— সিনথিয়া আক্তার মিমি, শফিকুল ইসলাম, আশরাফুল, আতিকুল গাজী, সাইফুল ইসলাম, আরিফুল হক, ওমর ফারুক, হাবিবুল্লাহ, শফিউল্লাহ, লাইলী, কামরুল, রাকিব, লিটন, তানভীর, কামরুল, দুলাল, মিজান, ইউনুস, মুস্তাকিম বিল্লাহ, শাকের উদ্দিন, নুরুল হুদা, আলামিন, সোলাইমান, আদনান, সাইদুল, ইমরান, মিলন, হাবিবুর রহমান, নাহিদ ও
গাজী ওয়াহিদ।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে শেরেবাংলা নগর এলাকার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়ে জরুরি বিভাগে আসেন। আহতদের প্রত্যেকেরই হাতে, পায়ে, মাথায় সামান্য আঘাতের চিহ্ন আছে। ইতোমধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
Leave a Reply