শিরোনাম :
দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জ ধর্ষণের অভিযোগে নাইটগার্ডকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ ধর্ষণের অভিযোগে নাইটগার্ডকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি;
নারায়ণগঞ্জের খানপুরে এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামে এক নাইটগার্ডকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  সোমবার (২০ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু হানিফ। তিনি খানপুর মেইনরোডের ইতু ভিলার নাইটগার্ড। আবু হানিফের বাবার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি খুলনা সদরের খুনতা কাটা গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খানপুর মেইনরোডের ইতু ভিলার ভাড়াটিয়া একজন গার্মেন্টস কর্মীর শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন আবু হানিফ। শিশুটি রোববার রাতে বিষয়টি তার মাকে জানায়। তার মা সোমবার দুপুরে ঘটনার কথা স্থানীয়দের জানায়। এ ঘটনা জানার পর স্থানীয় কয়েকজন মিলে তাকে ধরে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে আসে। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে।

নিহতের বোন রাবেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইব্রাহিম জানান, সোমবার দুপুর দেড়টায় খানপুরের আজিম ভিলার মালিকের ছেলে অভি তাদের বাসায় আসেন। এসে তার স্ত্রী রাবেয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে ইব্রাহিমকে ধরে খানপুর জোড়া টাংকির নিচে নিয়ে যান। সেখানে গিয়ে ইব্রাহিম দেখতে পান তার শ্যালক আবু হানিফকে আটকে রাখা হয়েছে। অভির লোকজন তাকে চড় থাপ্পড় মারছেন। তার লুঙ্গি খুলে উলঙ্গ করার চেষ্টা করছেন। একপর্যায়ে তারা আবু হানিফকে অটোরিকশায় করে অন্য কোথাও নিয়ে যান। রাতে তারা খবর পান, খানপুর হাসপাতালে কে বা কারা আবু হানিফের লাশ ফেলে রেখে গেছে।

হাসপাতাল চত্বরে কাঁদতে কাঁদতে নিহতের বাবা আবুল কালাম বলেন, আমার ছেলে অপরাধ করলে শাস্তি দিবো আইনে। কিন্তু তারে মাইরা ফেললো কোন যুক্তিতে! আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ জানান, ঘটনার বিস্তারিত জানতে আমাদের কর্মকর্তারা তদন্ত করছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com