শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহে পূজামণ্ডপে ৩ জনকে ছুরিকাঘাত, যুবক আটক

ময়মনসিংহে পূজামণ্ডপে ৩ জনকে ছুরিকাঘাত, যুবক আটক

 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে পূজামণ্ডপে ৩ জনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মামুন (২৭) নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ নিয়ে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বড় কালীবাড়ীস্থ বন্ধুসংঘ শ‍্যামা পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোমিস্ত্রি মানিক সরকার (২৮), তার স্ত্রী ভারতী সরকার (২৪) এবং বড় কালীবাড়ী বন্ধুসংঘ শ‍্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭)। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

আহতদের মধ‍্যে আশঙ্কাজনক অবস্থায় ভারতী সরকারকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় যুবক দ্বীপ। তিনি আরও বলেন, ছুরিকাঘাতে ভারতী সরকারের ফুসফুস কেটে গেছে। রক্তক্ষরণ বন্ধ হচ্ছে। তার অবস্থা শঙ্কটাপন্ন।

বন্ধুসংঘ শ‍্যামা পূজা কমিটির সভাপতি রতন পালের বলেন, প্রতিবারই সন্ত্রাসী মামুন পূজার সময় আমাদের কাছে টাকা চায়। এবারও সে টাকা চেয়েছিল, না দেওয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকারসহ ৩ জনকে ছুরিকাঘাত করেছে। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল।

 

স্থানীয়রা আরও জানায়, মামুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, আটক মামুনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন‍্যদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মামলা দায়ের প্রক্রিয়াধীন। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পূজামণ্ডপ এলাকায় ৩ জন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিভিন্ন ধরনের তথ‍্য পাওয়া যাচ্ছে। তবে যাছাই বাছাই করে সঠিক কারণ জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com