শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গণপরিবহনে একুশে টেলিভিশনের নারী সাংবাদিক হেনস্তার শিকার

গণপরিবহনে একুশে টেলিভিশনের নারী সাংবাদিক হেনস্তার শিকার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গণপরিবহনে একুশে টেলিভিশনের এক নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে শ্যামলি শিশুমেলার সামনে প্রজাপতি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী সাংবাদিক একুশে টেলিভিশনের ডিজিটাল বিভাগে কর্মরত। তিনি জানান, অফিস শেষে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের উদ্দেশে প্রজাপতি বাসে উঠেছিলেন। বাসের নারীদের জন্য বরাদ্দ সিটে বসে থাকাকালীন পাশের আসনে এক যুবক এসে বসে। কিছুক্ষণ পর ওই যুবক তার শরীরে স্পর্শ করতে থাকে।

প্রথমে বিষয়টি অনিচ্ছাকৃত ভেবে সহ্য করলেও কিছু সময় পর যুবকটি পুনরায় একই আচরণ করলে তিনি প্রতিবাদ জানান। এতে যুবকটি ক্ষিপ্ত হয়ে নারী সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং শারীরিকভাবে হেনস্তা করে। পরে বাসের অন্যান্য যাত্রীরা যুবকটিকে নিবৃত্ত করে বাস থেকে নামিয়ে দেয়।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘এতোটা বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবিনি। আমি বারবার বলেছি ওই যুবককে পুলিশের হাতে তুলে দিতে, কিন্তু যাত্রীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। আমি তার ছবি তুলেছি এবং আইনগত ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে নারীরা কীভাবে নিশ্চিন্তে গণপরিবহনে চলাচল করবে? প্রতিদিনই নারীদের এমন ভয়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে।’

এদিকে বাংলাদেশ রোড সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, দেশের নগর গণপরিবহনে নারীদের ৮৩ শতাংশই কখনও না কখনও শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

সংগঠনটির পক্ষে পাহাড়ি ভট্টাচার্য বলেন, নগর গণপরিবহন কাঠামোগতভাবে নারীবান্ধব নয়। বাসের দরজা সরু, আসন অপরিষ্কার, ইঞ্জিনের পাশে নারীদের বসানো হয়—ফলে তাঁদের শরীর মাড়িয়ে পুরুষ যাত্রীরা ওঠানামা করেন। বাসের দরজা যদি মধ্যভাগে করা হয় এবং নারী ও প্রতিবন্ধীবান্ধব নকশা প্রণয়ন করা হয়, তবে এমন হয়রানি অনেক কমে যাবে। এছাড়া সংরক্ষিত নারী আসনেও পুরুষ যাত্রীরা নিয়মিত বসে যাতায়াত করেন, এ নিয়েও কারো কোনো ভ্রুক্ষেপ নেই বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও যোগ করেন, রোদ-বৃষ্টি বা অফিসপিক সময়ে নারীদের অনেক সময় বাসে তুলতেই চান না চালক-সহকারীরা। আমরা নারী ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন নিশ্চিত করার দাবি জানাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com