শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে ৪ যুবক গ্রেপ্তার

কক্সবাজার চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে ৪ যুবক গ্রেপ্তার

কক্সবাজার জেলা প্রতিনিধি,

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দুটি হাইয়েস মাইক্রো গাড়িও উদ্ধার হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) ভোররাতে চকরিয়া পৌরসভাস্থ সাব-রেজিস্টার অফিসের পেছনের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও গাড়ি জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) অলক বিশ্বাস।

গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউপির চৌয়ারফাড়ির মৃত কালু মিয়ার ছেলে সেলিম(৩৫), একই ইউনিয়নের কোরালখালী এলাকার নুরুল আমিন নুরুর ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন সাজ্জাদ(২১), পশ্চিম বড় ভেওলা ইউপির ইলিশিয়ার মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দিন(৪৫) ও পূর্ব বড় ভেওলা ইউপির ঈদমণি এলাকার আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম(২৪)।

পুলিশ কর্মকর্তা অলক বিশ্বাস জানান, অপরাধ সংগঠনের লক্ষ্যে একদল লোক চকরিয়া সাব-রেজিস্টার অফিসের পেছনের এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে রাত ১টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানে ডাকাতদলের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দুটি হাইয়েস মাইক্রো গাড়ি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং এরা বিভিন্ন জেলায় ডাকাত দলের সমন্বয়ে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com