শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুরান ঢাকায় রাস্তা ফাঁকা, রিকশার উপস্থিতি তুলনামূলক বেশি

পুরান ঢাকায় রাস্তা ফাঁকা, রিকশার উপস্থিতি তুলনামূলক বেশি

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি ও ভারী যানবাহনের চলাচল ছিল কম/ছবি: জাগোনিউজ
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে বিরাজ করছে চাপা আতঙ্ক। সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও ভারী যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। কোথাও তেমন যানজটও দেখা যায়নি। তবে রিকশার উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সূত্রাপুর ও কোতোয়ালি থানার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ব্যক্তিগত গাড়ি ও ভারী যানবাহনের সংখ্যা খুবই কম, তবে রিকশার উপস্থিতি তুলনামূলক বেশি। বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখার সময়ও, সাধারণ দিনের তুলনায় সড়কে সাধারণ মানুষের চলাচলও ছিল কম।

সুবাস বোস এভিনিউ এলাকায় পথচারী আক্তার হোসেন জাগো নিউজকে বলেন, এলাকায় প্রতিদিন ফুটপাত জুড়ে বসে অস্থায়ী দোকান ও হকাররা। এতে পথচারীদের চলাচল ব্যাহত হয়। কিন্তু আজ সেই দোকানগুলোও নেই। জরুরি কাজ ছাড়া অনেকে হয়তো বের হয়নি।

সুবাস বোস এভিনিউ ঘুরে দেখা যায়, প্রধান সড়কে কিছু রিকশা ও পণ্যবাহী যান চলাচল করছে। বাহাদুর শাহ পার্ক-সংলগ্ন সড়কের ফুটপাতের কিছু স্থানে দোকান বসাতে দেখা যায় কয়েকজন হকারকে।

 

ফুটপাতে কাপড়ের দোকান বসানো ব্যবসায়ী সুমন মিয়া বলেন, আজ লোকজন কম, অনেকে দোকানই খুলে নাই। আবার অনেকে নিরাপত্তার কথা ভেবে দেরিতে দোকান খুলছে।

রায়সাহেব বাজার থেকে আদালতপাড়া হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল কিছুটা বেশি। সদরঘাট, ইংলিশ রোড, জনসন রোড ও চিত্তরঞ্জন এভিনিউয়ে দুপুরের দিকে ধীরে ধীরে যান চলাচল বাড়তে শুরু করে। রায়সাহেব বাজার মোড় থেকে ছেড়ে যাচ্ছিল বিভিন্ন রুটের গণপরিবহন।

সাভারগামী সাভার পরিবহনের বাসচালক পলাশ ইসলাম। তিনি বলেন, সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ভালো দেখা যাচ্ছে। তবে যাত্রীর চাপ সকাল থেকে কম পেয়েছি।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com