শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে পুরুষ অবহেলার চরম পর্যায়ে চলে গেছে: এইড ফর মেন ফাউন্ডেশন

দেশে পুরুষ অবহেলার চরম পর্যায়ে চলে গেছে: এইড ফর মেন ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক;
আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে এইড ফর মেন ফাউন্ডেশনের পদযাত্রা

পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধের দাবি জানিয়ে রাজধানীতে সাইকেল র‍্যালি, পদযাত্রা ও আলোচনা সভা করেছে এইড ফর মেন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দেশে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে সংগঠনটি বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে তারা পুরুষদের প্রতি আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানায়। একইসঙ্গে পুরুষদের নিরাপত্তা ও মানবাধিকার সংকট নিয়ে বেশ কিছু দাবিও তুলে ধরে। আলোচনা অনুষ্ঠানে বক্তারা পুরুষের ন্যায্য অধিকার ও মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়ে নানা দাবি তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘দেশে পুরুষরা অবহেলার চরম পর্যায়ে চলে গেছে। অধিকার তো দূরের কথা, পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুরুষের অধিকারের কথা না থাকলে আমরা ওই রাজনৈতিক দলগুলোকে ভোট দেব না।

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সংগঠনটির আলোচনা সভার মূল বিষয় ছিল ‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’। এইড ফর মেন ফাউন্ডেশন মনে করে, বর্তমান সমাজে পুরুষেরা মিথ্যা অভিযোগ ও আইনি বৈষম্যের শিকার হচ্ছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে।

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটির কর্মসূচির আন্তর্জাতিক মূল প্রতিপাদ্য ‘পুরুষ ও ছেলেদের সমর্থন করা’ হলেও বাংলাদেশে সংগঠনটির মূল দাবি হলো- ‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা’। পুরুষদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন সারা বছর সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা হারুন। সকাল ১০টার শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এ সময় সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকেই র‍্যালিতে অংশ নেন। শোভাযাত্রাটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। এরপর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক তোশাররফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, ভ্যাট কনসালটেন্ট ও ট্যাক্স ল ইয়ার রাশেদ করিম, নাট্য নির্মাতা হিমেল ইসাক, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির। এতে সভাপতিত্ব করেন ড. আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ইফতেখার আহমেদ। অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা জেলা কমিটির কেন্দ্রীয় কমিউনিটি অর্থ সম্পাদক আলামিন হোসাইন, ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক দপ্তর, সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com