শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড় সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় গরু আটক

পঞ্চগড় সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় গরু আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড় সীমান্ত এলাকায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ছয়টি ভারতীয় গরু আটক করা হয়েছে। রবিবার (২৩- নভেম্বর) আনুমানিক ভোর পাঁচটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এই অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে অধিনায়ক নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে (৫৬ বিজিবি) এর উপ অধিনায়ক কাজী আসিফ আহমদ এর নেতৃত্বে ব্যাটেলিয়ান সদরের ১টি এবং অধীনস্থ বড়শশী বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭৯/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওমর খানা নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় গরু ছয়টি মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতে থাকবে বলে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com