শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না খন্দকার মোশাররফ

কুমিল্লা জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না খন্দকার মোশাররফ

কুমিল্লা জেলা প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তি আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী। নির্বাচনি উৎসব পালন করতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মেঘনা উপজেলার মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠে গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। তা দেখে ভীত হয়ে কেউ কেউ অযৌক্তিক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত বা পেছানোর ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ড. মোশাররফ বলেন, জনগণ গত ১৫ বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। দেশের মানুষ যখনই ভোট দেবার সুযোগ পেয়েছে, তারা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে, একমাত্র বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক সচ্ছলত আসে, ব্যাপক উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।

 

সমাবেশ শেষে কুমিল্লা-১ আসনের বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণমিছিলটি মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোডে গিয়ে শেষ হয়।

মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় দাউদকান্দি ও মেঘনা আসনের বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com