যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাঙ্গাইলে পুলিশের ধাওয়ায় গাড়ি ফেলে পালালো ডাকাত দল

টাঙ্গাইলে পুলিশের ধাওয়ায় গাড়ি ফেলে পালালো ডাকাত দল

টাঙ্গাইল জেলা প্রতিনিধি,

টাঙ্গাইলের বাসাইলে একটি গরুবাহী ট্রাকে ছিনতাইচেষ্টার সময় পুলিশের ধাওয়ায় নিজেদের জিপ গাড়ি ফেলে পালিয়ে গেছে ৬ থেকে ৭ জনের সংঘবদ্ধ ডাকাত দল।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করছেন।

 

গত সোমবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজারে গাড়িটি রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে ডাকাত দলের ব্যবহৃত জিপ গাড়িটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ।

বাসাইল থানার কনস্টেবল নুরুল ইসলাম বলেন, সোমবার রাত পৌনে ১টার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী একটি জিপ গাড়িকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে সেটি বাসাইল সড়কের তিন রাস্তার মোড় থেকে পাথরঘাটার দিকে চলে যায়। আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায় তারা।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ডাকাত দলের ফেলে যাওয়া জিপ গাড়িটি নলগাইরা বাজার থেকে বাসাইল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হবে। টাঙ্গাইল সদর থানায় গাড়িটি হস্তান্তর করা হবে।

 

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা গরুবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আসলে ডাকাতদল গরু বোঝায় ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। পরে দুই গরু ব্যবসায়ীকে তাদের জিপ গাড়িতে তুলে নেয়। আশেকপুরে কর্তব্যরত পুলিশ বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ধাওয়া দেয়। পরে দুই গরু ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে রেখে ডাকাত দল বাসাইলের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com