লক্ষ্মীপুরপ্রতিনিধি
লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে একটি আগ্নেয়াস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই জায়গা থেকে একটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে নুরউদ্দিন জিতুর ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানাটি শনাক্ত করা হয়।
জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটু জানান, জিতু একটি দোকানঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ দেন। আর এই ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে দেশীয় এলজিসহ নানা ধরণের অস্ত্র তৈরি করা হতো। গোপন খবরে গোয়েন্দা পুলিশ এখানে অভিযান চালায়। পুলিশ আসার খবর পেয়ে দোকান থেকে পালিয়ে যান জিতু। পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, ওয়ার্কশপ মালিককে ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply