খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর কলপাড়া গ্রামে ভোররাতের বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া সেনা ক্যাম্পের একটি বিশেষ টিম।
শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টার দিকে ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে মোঃ আসাদুজ্জামান (২৩) এর বসতবাড়ির রান্নাঘরের উত্তর পাশে পাটকাঠির গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, দুঃসাহসিক এ অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা জোরদার করতে সেনা ও স্থানীয় প্রশাসন অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। আমির হামজা খোকসা
Leave a Reply