শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদী শ্বশুরবাড়ির লোকজনের গুলিতে প্রবাসফেরত জামাই নিহত

নরসিংদী শ্বশুরবাড়ির লোকজনের গুলিতে প্রবাসফেরত জামাই নিহত

মোঃ মানিক মিয়া

নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধ ও গোষ্ঠীগত দ্বন্দ্বে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া নামে প্রাবস ফেরত এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরও একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া নিলক্ষা গ্রামের আওয়াল মিয়ার ছেলে। তিনি নিলক্ষা গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ১৫ দিন আগে নিহত মামুন কুয়েত থেকে দেশে আসেন। তার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে নিহত মামুনের ছোট ভাই সজল মিয়া মামুনের শ্বশুরবাড়িতে যান। সেখানে যাওয়ার পর সজলের সঙ্গে ওই বাড়ির লোকজনের কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এই খবর পেয়ে মামুন সজলকে ফিরিয়ে আনতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মামুনের শ্বশুরবাড়ির লোকজন এলোপাথাড়ি গুলি ছোড়ে।

 

 

এদিকে দুই পরিবারের দুই ইউপি সদস্য শহিদ ও নাজিম উদ্দিনের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মামুনসহ দুজন গুলিবিদ্ধ হন। এছাড়া আরও ১০ জন আহত হন। পরে মামুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবির ঘোষ জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com