শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খোকসায় সাবেক মেম্বারের ছেলে পাপ্পু বিশ্বাসকে গুলি ও কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা।

খোকসায় সাবেক মেম্বারের ছেলে পাপ্পু বিশ্বাসকে গুলি ও কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা।

খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক মেম্বার ওয়াজেদ আলীর ছেলে পাপ্পু বিশ্বাস (৩৭) গুলিবিদ্ধ ও কুপিয়ে গুরুতর জখম হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের জিকে খালের কাজীর ব্রিজের উত্তর পাশে চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে ওসমানপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরস্থ ভাড়া বাসায় ফিরছিলেন পাপ্পু। জিকে খালের কাজীদের ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামিয়ে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
পাপ্পুর বাবা ওয়াজেদ আলী জানান, “দুর্বৃত্তরা আমার ছেলের মোটরসাইকেল থামিয়ে ৫-৬ রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার হাঁটুর ভেতরে আটকে আছে। এছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, “আহত পাপ্পুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আশা করছি এখানেই তার চিকিৎসা দেওয়া সম্ভব হবে।”
খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, “দুর্বৃত্তদের হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com