বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিকুজ্জামান বনি। মিডিয়া অঙ্গনের বিভিন্ন সেক্টরে তার সরব উপস্থিতি এখন চোখে পড়ার মতো। 7up MPL রিয়েলিটি শোয়ের মাধ্যমে তার সংগীতযাত্রা শুরু হলেও অল্প সময়েই তিনি নিজ অবস্থান শক্ত করেছেন বিনোদন জগতে।
এবার দর্শকদের সামনে নতুনভাবে হাজির হচ্ছেন আশিকুজ্জামান বনি। দেশের স্বনামধন্য সংগীতশিল্পী ও তারকা ব্যক্তিত্ব তাহসান খানের সঙ্গে তিনি অংশ নিচ্ছেন Bongo BD’র জনপ্রিয় রিয়েলিটি শো Family Feud-এ।
Crazy Five নামের একটি দল নিয়ে এই শোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশিকুজ্জামান বনি ও তার আরও চারজন সতীর্থ।
বিষয়টি নিয়ে আশিকুজ্জামান বনি বলেন,
“সংগীত জীবনে অনেক গুণী মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এবার বাংলাদেশের একজন সেলিব্রিটি আইকন তাহসান খানের সঙ্গে একটি রিয়েলিটি শোতে থাকতে পারাটা আমার জন্য আলাদা সম্মানের। এটাকে আমি আমার জীবনের নতুন এক অর্জন হিসেবেই দেখছি।”
বর্তমানে টিভি প্রোগ্রাম ও লাইভ শোতে নিয়মিত অংশগ্রহণ করছেন এই কণ্ঠশিল্পী। পাশাপাশি প্রকাশ পেয়েছে তার একাধিক মৌলিক গান। এ বিষয়ে বনি জানান,
“আমি এখন নিয়মিত নানা টিভি প্রোগ্রামে কাজ করছি। এরই মধ্যে বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে এবং আরও কিছু কাজ চলমান রয়েছে। খুব দ্রুতই সেগুলো শ্রোতাদের সামনে আসবে। মৌলিক গানই একজন শিল্পীকে দীর্ঘদিন মানুষের মনে বাঁচিয়ে রাখে। আমি চেষ্টা করছি ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে।”
ভবিষ্যতেও ভক্ত ও শ্রোতাদের জন্য নতুন ও ভিন্নধর্মী কাজ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন আশিকুজ্জামান বনি। তার ধারাবাহিক সৃষ্টিশীলতায় বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে তিনি আরও দৃঢ় অবস্থান তৈরি করবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Leave a Reply